দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

তিন মাসেরও কম সময়ের ব্যবধানে মুক্তি পেল সুরিয়ার নতুন সিনেমা ‘বিশ্বনাথ অ্যান্ড সনস’। মাত্র দুই দিনেই সিনেমাটি বিশ্বব্যাপী ১০০ কোটি রুপি আয় করেছে। ফলে টানা দ্বিতীয় সেঞ্চুরি হাঁকালেন সুরিয়া।
এর আগে তার ‘কারুপ্পু’ বক্স অফিসে ঝড় তুলেছিল। বিশ্বব্যাপী প্রায় সাড়ে তিনশ কোটি রুপি আয় করে সিনেমাটি সুরিয়ার ক্যারিয়ারের সর্বোচ্চ আয়ের সিনেমায় পরিণত হয়।
ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে ১৪ আগস্ট মুক্তি পায় ভেঙ্কি আতলুরির পরিচালনায় সিনেমাটি। প্রযোজকরা জানান, দুই দিনেই এর বৈশ্বিক আয় ১০০ কোটি ছাড়িয়েছে। এটি সুরিয়ার ক্যারিয়ারে দ্রুততম সেঞ্চুরি।
সিনেমাটির গল্প শিল্পপতি ও অলিম্পিক মেডেলজয়ী সঞ্জয় বিশ্বনাথকে ঘিরে। মায়ের ইচ্ছা পূরণ করতে সারোগেসির মাধ্যমে সন্তানের বাবা হয় সে। কিন্তু কিছুদিন পর সন্তান অসুস্থ হয়ে পড়লে সারোগেট মায়ের সঙ্গে যোগাযোগ করে।
শুরুতে অর্থের বিনিময়ে লেনদেন থাকলেও সন্তানের সূত্র ধরে সঞ্জয় ওই নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সঞ্জয়ের চেয়ে ২০ বছরের ছোট সেই সারোগেট মায়ের নাম ম্যাডি।
সমাজের বিভিন্ন ট্যাবু ভাঙার বিষয় তুলে ধরায় সিনেমাটি প্রশংসিত হচ্ছে। এতে সুরিয়ার সঙ্গে অভিনয় করেছেন মমিতা বাইজু, রাধিকা শরৎকুমার, রাবিনা ট্যান্ডন, সুনীল রেড্ডি, নাসার প্রমুখ। সিনেমাটি নির্মাণে ১৩০ কোটি রুপি ব্যয় হয়েছে।
কেএম